বাউফলে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাউফলে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবিঃ মোঃ জাকির হোসেন গাজী

দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর বাউফলে বিশেষ অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ মো. জহিরুল ইসলাম (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বাউফল থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৮,১০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত জহিরুল ইসলাম বাউফল থানার আদাবাড়ীয়া এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, বাউফল থানাধীন আদাবাড়ীয়া ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের সিদ্দিকবাজার সংলগ্ন দিঘীরপাড়গামী ইটের সলিং রাস্তার ওপর অভিযান চালানো হয়। সেখানে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় হাতেনাতে জহিরুলকে গ্রেফতার করে বাউফল থানা পুলিশের একটি অভিযানিক দল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ জাকির হোসেন গাজী