শিবপুরের কুমরাদীতে টাটা হাইওয়ে মিনিবাসে আগুন, গাড়িতে অবস্থান করছিলেন চালক ও হেলপার
দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর শিবপুর উপজেলার কুমরাদী এলাকায় একটি টাটা হাইওয়ে মিনিবাসে পেট্রোল বোমা নিক্ষেপ করায়, আগুন লেগে যায়।এ সময় গাড়ির ভেতরে চালক ও হেলপার অবস্থান করছিলেন বলে জানা গেছে। গাড়ির মালিক মো. শহিদুল্লাহ ভূইয়া, পিতা মৃত মো. মফিজ উদ্দিন ভূইয়া, তিনি কুমরাদী এলাকার বাসিন্দা। তিনি জানান,সোমবার রাত আনুমানিক ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে দুর্বৃত্তরা তাঁর গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেয়। জানা যায়, শহিদুল্লাহ ভূইয়া কিস্তিতে গাড়িটি ক্রয় করেছিলেন। গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ অবস্থায় ক্ষতিপূরণ পাওয়ার জন্য তিনি উপজেলা প্রশাসন ও শিবপুর আসনের সংসদ সদস্য মনজুর এলাহীর দৃষ্টি আকর্ষণ করেছেন। এদিকে, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।ঘটনার সঠিক কারণ ও জড়িতদের পরিচয় নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের সুষ্ঠ, তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।
দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন