ময়মনসিংহঈশ্বরগঞ্জে নগদের ডিএসআরের ওপর হামলাওছিনতাইয়ের চেষ্টার অভিযোগ; ভেঙেছে হাত
দৈনিক বিজয় নিউজ ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের নারা-নাটিয়া শেখবাড়ির সামনে নগদ মোবাইল ব্যাংকিংয়ের এক ডিএসআরের (DSR) ওপর হামলার অভিযোগ উঠেছে। গত সোমবার (৯ নভেম্বর) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিট থেকে ২টার মধ্যে এ ঘটনা ঘটে। অভিযোগকারী বাবলু (ঠিকানা: শ্যামগঞ্জ) নগদের ডিএসআর হিসেবে দায়িত্ব পালনকালে টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাঁর ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন। অভিযোগে জানা যায়, ঘটনার সময় তিনি নগদ থেকে উত্তোলন করা টাকা নিয়ে মোটরসাইকেলে যাওয়ার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন। এ সময় তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে তাঁকে মারধর করা হয়। পরে তিনি স্থানীয়ভাবে আশ্রয় নেন। ঘটনার পরদিন হাসপাতালে চিকিৎসার জন্য গেলে পরীক্ষা-নিরীক্ষায় তাঁর হাত ভেঙে যাওয়ার বিষয়টি ধরা পড়ে।
এ ঘটনায় এখন পর্যন্ত হামলাকারীদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে দিনের বেলায় এমন ঘটনায় নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী। এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, উক্ত বিষয়ে আমার কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে “আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা শনাক্তে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। জড়িতদের বিষয়ে তথ্য-প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক বিজয় নিউজ / মোঃ রফিকুল