নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু

নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু
ছবি: আবু নাঈম রিপন

দৈনিক বিজয় নিউজ  শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীতে প্রচন্ড তাপদাহে হিট স্ট্রোকে সাফকাত জামিল ইবান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার দুপুরে নরসিংদী সদর উপজেলার মাধবদী এলাকায়। সূএমতে জানা যায়, নিহত সাফকাত জামিল ইবান (৩০) মাধবদী থানার ভগীরথপুর গ্রামের মৃত জাকারিয়ার ছেলে। তিনি পেশায়, শেখেরচর বাবুরহাটের কাপড় ব্যবসায়ী। নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মাহমুদুল কবির বাশার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, স্ত্রী এবং তিন বছর বয়সী কন্যা সন্তানকে নিয়ে নারয়াণগঞ্জে তার আত্মীয়ের বাড়ি থেকে ঈদ পরবর্তী বেড়ানো শেষ করে নিজ বাড়ি মাধবদী ফিরছিলেন ইবান। এসময় তীব্র তাপদাহের ফলে আক্রান্ত হন হিটস্ট্রোকে। পরবর্তীতে বাড়ি ফিরেও অজ্ঞান এবং অতিরিক্ত ঘামে স্বস্তিবোধ না করায় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। সদর হাসপাতালের আবাসিক মেডিকলে অফিসার ডা. মাহমুদুল কবির বাশার বলেন, পরিবারের পক্ষ থেকে জানানো হয় প্রচন্ড রৌদ্রের মাঝে চলাফেরা এবং প্রচুর ঘামের ফলেই অজ্ঞান হয়ে যায় ইবান। তাকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। পরিবারের দেয়া তথ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে হিটস্ট্রোক মনে হলেও তার মৃত্যুর সঠিক কারণ নির্নয় করা যায়নি।

দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন