গোবিন্দগঞ্জের ফুলপুকুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সাবেক শিক্ষার্থীদের ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জের ফুলপুকুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সাবেক শিক্ষার্থীদের ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠিত
ছবি: সাজাদুর রহমান সাজু

দৈনিক বিজয় নিউজ গাইবান্ধা প্রতিনিধিঃ

"পেরিয়ে এসেছে সুদীর্ঘ কাল - মিলন মেলায় আনবো সকাল" এই শ্লোগানকে সামনে নিয়ে গোবিন্দগঞ্জ উপজেলার ফুলপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০১০ ব্যাচের শিক্ষার্থীদের প্রথম ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার ২০ই জুন দিনব্যাপী গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা ফুলপুকুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। ঈদের তৃতীয় দিন সকাল ১০ টা থেকে সাবেক শিক্ষার্থীদের পদচারণে মুখরিত হয়ে ওঠে স্কুল মাঠ। গোবিন্দগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যালয়ের পুনর্মিলনী উৎসবে সাবেক শিক্ষার্থীরা মেতে উঠেছিলেন আনন্দে, যেন খুঁজে পেয়েছিলেন নিজেদের শৈশবের কাটা স্মৃতিগুলো।

আজকের এইদিনে সবাইকে একসঙ্গে পেয়ে যেন কর্মজীবনের সব ক্লান্তি দূর হয়ে গিয়েছিল সাবেক শিক্ষার্থীদের। কেউ আবার ক্যামেরাবন্দী করে রাখতে ছিল অনেক কসরত। প্রাণের বিদ্যালয়ে মধুর মিলনে সতীর্থরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলির মাধ্যমে বন্ধুত্বের নতুন বন্ধন তৈরি করেন। সব ভেদাভেদ ভুলে সবাই একই মিশেলে মিলিত হন।

সাবেক শিক্ষার্থীরা বলেন, আমরা শৈশব-কৈশোরের খোঁজে এখানে ছুটে এসেছি, স্বপ্নের দরবারে, স্মৃতির আঙিনায়। জাঁকজমকপূর্ণ এ আয়োজনের মধ্যে দিয়ে পুনর্মিলনী অনুষ্ঠানে ২০১০সাল ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে মেলাবন্ধন রচিত হয়। সুখ-দুঃখের স্মৃতি রোমন্থন করার সুযোগ ঘটে। এর মাধ্যমে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হয়।এছাড়াও বন্ধুদের মধ্যে খেলা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে,এ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ সাজাদুর রহমান সাজু