উপজেলা বিএনপি'র ঈদ পুনর্মিলন ও আলোচনা সভা
ঈদ পুনর্মিলন ও আলোচনা সভা
বরমী ইউনিয়নে উপজেলা বিএনপি'র ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা উদযাপন করা হয়।
গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে বি এন পি'র ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা উদযাপন করা হয়. গতকাল (২৪ এপ্রিল) আনুমানিক বিকাল পাঁচটার দিকে উপজেলা বিএনপি'র সভাপতির অফিস রুমে অনুষ্ঠান শুরু হয়, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরমী ইউনিয়ন বিএনপি'র সভাপতি আফাজ উদ্দিন প্রধান, অনুষ্ঠানে উপস্থিত নেতারা কুশল বিনিময় করে এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়।
শ্রীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং প্রত্যেক ইউনিয়নের রাজনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা হয়
অনুষ্ঠান উপস্থাপনাই ছিলেন মোঃ মামুন ফকির সাধারণ সম্পাদক বরমী ইউনিয়ন বিএনপি,
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
শ্রীপুর উপজেলা বিএনপি'র সভাপতি আলহাজ্ব মোঃ শাহজাহান ফকির
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখতারুল আলম মাস্টার সাধারণ সম্পাদক শ্রীপুর উপজেলা বিএনপি মোঃ নজরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক সম্পাদক শ্রীপুর উপজেলা বিএনপি।
অনুষ্ঠানে ও আলোচনা সভা সফল করার লক্ষে সার্বিকভাবে সহযোগিতা করেন বরমী ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, বরমী ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ সাঈদ খোকা সহ ছাত্রদল যুবদল ও অন্যান্য ইউনিটের নেতৃবৃন্দগণ
মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
দৈনিক বিজয় নিউজ/ শ্রীপুর প্রতিনীধি: মো: আলামিন