বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন
বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন
গাজীপুর,শ্রীপুর প্রতিনিধি :
”বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ২৮ এপ্রিল, ২০২৩ তারিখ সকাল ০৯:০০ ঘটিকায় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে গাজীপুর জেলায় এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মুখভাগ হয়ে আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়। বর্ণাঢ্য এ র্যালিতে উপস্থিত ছিলেন জনাব মমতাজ বেগম, সিনিয়র জেলা ও দায়রা জজ, গাজীপুর; গাজীপুর জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আনিসুর রহমান এবং জনাব মোঃ কায়সারুল ইসলাম, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, গাজীপুর। এতে আরো উপস্থিত ছিলেন জনাব কাজী শফিকুল আলম, পুলিশ সুপার, গাজীপুরসহ অন্যান্য সুধীজন ও সাধারণ নাগরিকগণ।
দৈনিক বিজয় নিউজ/ মো: আল আমিন