র্যাব পরিচয়ে চাদাবাজি, র্যাবের হাতে আটক ৩!
ডেস্ক দৈনিক বিজয় নিউজ:
জয়পুরহাট র্যাব-৫ এর একটি চৌকস দল র্যাব পরিচয়ে চাঁদাবাজির সময় ৩ জনকে আটক করেছে। নওগাঁ বদলগাছীতে সংবাদ পেয়ে এই অভিযান চালানো হয়
আটককৃতরা হলেন, মহাদেবপুর উপজেলার কালুশহর গ্রামের শামসুল আলমের ছেলে এলিট কবির (২৩) ও একই গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে সানোয়ার হোসেন(৩৪), পত্নীতলা উপজেলার ঘোষনগর (দক্ষিনপাড়া) গ্রামের সালেহ মাহমুদের ছেলে সুলতান মাহমুদ (৩১)।
র্যাব, থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, ১০ মে বুধবার ভোর রাত আনুমানিক ৩ ঘটিকায় বদলগাছী উপজেলার কেশাইল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মোস্তাকিম হোসেনের বাড়ীতে র্যাব পরিচয়ে ডাক দিলে মোস্তকিমের পিতা- আনোয়ার হোসেন বাড়ীর গেট খুলে দেন। বাড়ির গেট খুলতেই এলিট কবির, সুলতান মাহমুদ ও সানোয়ার হোসেন বাড়ীতে প্রবেশ করে বাড়ীর আসবাব পত্র তল্লাশি করে। বাড়ী তল্লাশি করে কিছু না পেয়ে বিভিন্ন ধরনের হুমকি দেয় এবং ৩০ হাজার টাকা দাবী করে। বিষয়টি সাথে সাথে জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পে জানানো হয়। এবং ভোর রাত সাড়ে ৩ ঘটিকায় র্যাবের টহল টিম ঐ গ্রামে এসে ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করে।
আসামী এলিট কবিরের ডান প্যান্টের পকেট হতে একটি আকাশী রংয়ের বাটন ১ টি সীম সংযুক্ত (SYMPHONY A30) মোবাইল একটি নীল রংয়ের UxP POCO X3 মোবাইল ও নগদ ২৩,৬০০/- টাকা। ও সুলতান মাহমুদ এর প্যান্টের ডান পকেট হতে একটি হালকা আকাশী রংয়ের বাটন SYMPHONY 147 মোবাইল ০১ টি সীম একটি সাদা রংয়ের vivo Y21 মোবাইল ০২ টি সীম সংযুক্ত ও নগদ অর্থ-৫০০/-টাকা ও একটি কালো SUZUKI GIXXER মোটরসাইকেল ১৫০ সিসি এবং সানোয়ার হোসেন এর প্যান্টের বাম পকেট হতে একটি কালো রংয়ের বাটন NOKIA ১০৬ মোবাইল (২ টি সীম সংযুক্ত) ও নগদ অর্থ-৩৪৫০/-টাকা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা বদলগাছী উপজেলার কেশাইল এলাকায় চাঁদাবাজী করছিল। সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। চাঁদাবাজ চক্রের মূল হোতা এলিট নিজেকে র্যাব সদস্য হিসেবে পরিচয় দিয়ে এবং হাতকড়া প্রদর্শন করে মামলার ভয় দেখিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিল। গ্রেপ্তারকালে তাদের নিকট থেকে ২৭হাজার ৫৫০টাকা ও একটি জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে ।
বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। বুধবার দুপুর দুই'টা নাগাদ উপজেলার কেশাইল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মোস্তাকিম বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন। মামলা রুজুর পরই আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ মো: আল আমিন ( সিনিয়র সাংবাদিক )