পরিবেশ পণ্য পরিষেবা উন্নয়ন মেলা ২০২৩ অনুষ্ঠিত হয়।

পরিবেশ পণ্য পরিষেবা উন্নয়ন মেলা ২০২৩ অনুষ্ঠিত হয়।
ছবি: এম.এ.এ

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:

সাতক্ষীরা শ‍্যামনগর নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল ম‍াধ‍্যমিক বিদ‍‍্যালয়ের মাঠে দুই দিন ব‍্যাপী  পরিবেশ পণ‍্য পরিষেবা উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। আটুলিয়া পরিবেশ উন্নয়ন ক্লাবের আয়োজনে।  সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রকল্পের সহযোগিতায়
শুক্রবার সকাল দশটায় ফিতা কেটে ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন শ‍্যামনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাতক্ষীরা নারী  ও শিশু কোটের পি পি, এম, এস এম জহুরুল হায়দার বাবু। নওয়াবেঁকী এন জি এফ এর ডিরেক্টর মাইক্র ফিন‍্যান্স  আলমগীর কবির,বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ভবতোষ মন্ডল, সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রকল্পের ম‍্যানেজার খালেদ শামস প্রমূখ। শ‍্যামনগর পাইলট মাঠে
 শনিবার পযর্ন্ত চলবে পরিবেশ পণ‍্য পরিষেবা উন্নয়ন এ মেলা।
মেলায় পরিবেশের সাথে মিশিয়ে বিভিন্ন পণ‍্যের স্টল দিয়েছে। এবং নাগর দোলা,নৌকা দোলা, ঘোড়ার চ‍রকী সহ বিভিন্ন রকমারী খেলনা এসেছে। দর্শনার্থীরা ভীড় জমায়েছেন এ মেলাতে। বিশেষ করে মেলাতে পাবেন সুন্দরবনের গোল গাছের রসের গুড়, কাকঁড়ার রেডি কুক, চপ ভাজা সহ রকমারী আইটেমের খাওয়ার, তাছাড়া গবেষণা প্রতিষ্টান বারসিক এর বিভিন্ন জাতের ফলের বিচ, সাস্টেইনেবল এন্টারপ্রাইজ প্রকল্পের  ল‍্যাবে পরিক্ষা করা হচ্ছে মৎস্য ও কাকঁড়া চাষীদের মৎস্য ঘেরের মাটিও পানি।

দৈনিক বিজয় নিউজ/ মো: আল আমিন ( সিনিয়র সাংবাদিক )