২৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে র‍্যাব-১ !

২৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে র‍্যাব-১ !
ছবি: এম.এ.এ

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি: 

গাজীপুরের কাপাসিয়া উপজেলার জামিরাচর বাজার এলাকা হতে ২৪কেজি গাঁজাসহ মাহবুব আলম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১, ।বৃহস্পতিবার (০৮ জুন ২০২৩) সকাল সাড়ে এগারোটার দিকে র‍্যাব-১, স্পেশালাইজ্ড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের কাপাসিয়া থানার জামিরার চর এলাকায় অভিযান চালিয়ে মাহবুব আলম(৩৬)কে ২৪ কেজি গাঁজা ও একটি পিক-আপসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন গাজীপুরের র‍্যাব-১, পুড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এএসএম মমইদুল ইসলাম।
গ্রেপ্তারকৃত মাহবুব আলম ঝালকাঠি সদর থানার টিনপট্টি এলাকার খোরশেদ আলমের ছেলে। সে গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানার খৈরতুল (খাপাড়া) এলাকার খোকনের বাড়ির ভাড়াটিয়া।

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলা হইতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করিয়া গাজীপুর সহ দেশের বিভিন্ন জেলায় পাইকারী মূল্যে ক্রয়-বিক্রয় করিয়া আসিতেছে বলিয়া স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ মো: আল আমিন ( সিনিয়র সাংবাদিক )