শ্রীপুরে বয়লার মুরগী বাহির ট্রাক দুর্ঘটনা ঘটে !
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:
গাজীপুর শ্রীপুর বরমী ইউনিয়নের মাওনা অফ দা টু বরমী রোডে সাতখামাইর গজারি বন এর মাঝখানে (মছুরায়) এক সড়ক দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার ০৮/০৬/২০২৩ বিকাল আনুমানিক ৪ টার দিকে মাওনা থেকে দ্রুতগতিতে আসা বয়লার মুরগী বাহি এক ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গজারি গাছের সাথে ধাক্কা দেয়। এলাকাবাসীর বরাত দিয়ে জানা যায় দ্রুতগতিতে আসা ট্রাক গাছের সাথে ধাক্কা লাগার ফলে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ছিটকে রাস্তার পাশে উল্টে পড়ে যায়। ধাক্কা লাগা ঐ গজারি গাছটি মাঝখান থেকে ভেঙে পড়ে যায় আরো জানা যায় ট্রাকের বেতর ড্রাইভার সহ চারজন লোক ছিল তারা বড় ধরনের কোনো আঘাত না পেয়ে আশঙ্কামুক্ত আছে খবর পেয়ে বরমী ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম রবি ঘটনাস্থলে দ্রুত আসে। পরে গাড়িতে থাকা লোকেরা গাড়ির মালিক পক্ষের লোকদেরকে ফোন করে এক্সিডেন্টের ঘটনাটি জানায় খবর পেয়ে ট্রাকের মালিক পক্ষের লোক জয়না বাজার থেকে দ্রুত সোহাদিয়াই ঘটনাস্থলে চলে আসে ট্রাকের ভেতরে থাকা লোকদের প্রাথমিক চিকিৎসার জন্য বরমী হাসপাতালে পাঠানো হয়। এলাকাবাসীর সহযোগিতায় উল্টে যাওয়া গাড়িটি ক্রেন লাগিয়ে তোলার চেষ্টা চালায় । বরমী ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম রবি এর মাধ্যমে আরও জানা যায় মাওনা অফ দা টু বরমী রোডের গজারি বনের ভেতরে এই ট্রানিংয়ে (মুছুরায়) বিগত দিনে ট্রাক বাস সিএনজি মোটরসাইকেল অটোরিকশা সহ অনেক রোড এক্সিডেন্ট হইছে। এতে প্রাণনাশ সহ ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে, এই জায়গায় ট্রানিংয়ে দ্রুতগতিতে আশায় এক্সিডেন্টের কারণ হিসেবে ধরা হয়।
দৈনিক বিজয় নিউজ/ মো: আল আমিন ( সিনিয়র সাংবাদিক )