দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে গণহত্যার দায়ে খুনি হাসিনার ফাঁসির দাবিতে গোবিন্দগঞ্জ বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে  গণহত্যার দায়ে খুনি হাসিনার ফাঁসির দাবিতে গোবিন্দগঞ্জ বিএনপির  বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
ছবি: সাজাদুর রহমান সাজু

দৈনিক বিজয় নিউজ গাইবান্ধা প্রতিনিধিঃ

বৈষম্য বিরোধী ছাত্র গণআন্দোলনে সকল গণহত্যার দায়ে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে স্বৈরাচারী খুনি শেখ হাসিনাসহ তার দোসরদের ফাঁসির দাবিতে গোবিন্দগঞ্জ উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আজ বুধবার (১৪ আগস্ট) বিকেলে একটি বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে খুনি হাসিনার ফাঁসি দাবি সহ বিভিন্ন শ্লোগানে গোবিন্দগঞ্জ পৌর শহরের ঢাকা-রংপুর মহাসড়ক, উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। উপজেলা বিএনপি আহ্বায়ক জননেতা ফারুক আহমেদের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ অধ্যাপক আমিনুল ইসলাম, উপজেলা বিএনপি সদস্য সচিব রেজানুল হাবিব প্রধান রফিক, গাইবান্ধা জেলা বিএনপি সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহম্মদ, পৌর বিএনপির আহবায়ক রবিউল কবির মনু, সদস্য সচিব আবু জাফর লেলিন, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও রাখালবুরুজ ইউপি চেয়ারম্যান হাসানুর রহমান চৌধুরী ডিউক।

গোবিন্দগঞ্জ উপজেলার ১৭টি ইউনিয়ন ও পৌরসভার নয়টি ওয়ার্ড এলাকার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা- কর্মী সমর্থক সাধারণ জনগণ এ বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করে।

দৈনিক বিজয় নিউজ/ সাজাদুর রহমান সাজু