ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে গণজামায়েত ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়

ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে গণজামায়েত ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়
ছবি: মোঃ নাজিমুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও সদর উপজেলার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে, আজ ২২শে অক্টোবর রোজ (মঙ্গলবার) বিকাল ৫টাই , সন্ত্রাসী ছাত্রলীগকে নিষিদ্ধ ও রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে গণজামায়েত ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁওয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ বিকালে ঠাকুরগাঁও বড় মাঠ থেকে একটি মাশাল মিছিল বের করে ঠাকুরগাঁওয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঠাকুরগাঁও চৌরাস্তায় একত্রিত হয়। গতকাল রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ গণজামায়েত ও মশাল মিছিল কর্মসূচির ঘোষণা করেন। তারি প্রেক্ষিতে ঠাকুরগীতি ছাত্র আন্দোলন আজকের কর্মসূচি পালন করেন। এই সময় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা একত্রিত হয়ে মশাল মিছিল বের করেন। এবং বিভিন্ন শ্লোগান দিয়ে রাজপথে নামে শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বলেন অতি দ্রুত  স্বৈরাচারী দোসর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন পদত্যাগ গ্রহণ করেন। এবং সন্ত্রাসী ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেন।

দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম