মনোহরদীতে উপজেলা পরিষদ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ মনোহরদী নরসিংদী প্রতিনিধিঃ
আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১.০০ ঘটিকায় মনোহরদী উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম এস ইকবাল আহমেদ এর সভাপতিত্বে উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলার নির্বাহী কর্মকর্তা,হাছিবা খান। এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান,আফরোজা সুলতানা রুবী,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার,বীর মুক্তিযোদ্ধা,মতিউর রহমান তারা,উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান,উপজেলার একটি পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় বক্তারা উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বিষয়ে প্রধান অতিথিকে অবহিত করেন।সে সময় প্রধান অতিথি উন্নয়নমূলক কাজে দায়িত্ব প্রাপ্ত সকল কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে বিভিন্ন দপ্তরের প্রধানগণকে নির্দেশনা প্রদান করেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম