গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির উদ্যোগে জনগণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ
দৈনিক বিজয় নিউজ গাইবান্ধা প্রতিনিধিঃ
গতকাল সোমবার ফেব্রুয়ারি ১৯, ২০২৪,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল,বর্তমান সরকারের আমলে অস্বাভাবিক ভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি, খুন,গুম, ধর্ষণ, গ্যাস ও জ্বালানী সংকট এর প্রতিবাদ এবং গণতন্ত্র ও মানবাধিকার, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আহবান জানিয়ে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ বাজার ফুলবাড়ি ইউনিয়নের ফুটানি বাজার শালমারা ইউনিয়ন বালুয়া বাজার ও পৌরসভার ৬ নং ওয়ার্ড বিএনপি সহ সকল অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে ব্যবসায়ীদের মাঝে দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ স্লোগান সম্বলিত লিফলেট বিতরণ করেন।
মহিবাগঞ্জ ও শালমারা ইউনিয়নে লিফলেট বিতরণ কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি অন্যতম সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম,উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক,অধ্যাপক জোবায়রুল হক,সদস্য আবু সুফিয়ান সুজা,আবু বক্কর সিদ্দিক, সাখাওয়াত হোসেন সোহেল, নাজিম উদ্দিন আলম,গোলাম রহমান, রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বাযক তৌহিদুল আলম জুয়েল,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রানু মন্ডল বাবু,মহিমাগঞ্জ রাজনৈতিক থানা ছাত্রদলের আহবায় মোফাজ্জল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাজ্জাদ হোসেন সাগরসহ বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনে নেতৃবৃন্দ।
ফুলবাড়ী ইউনিয়নের ফুটানি বাজারের কর্মসূচিতে অংশগ্রহণ করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক যুগ্ম সম্পাদক আজাহার আলী, মোজাম শেখ,পৌর যুবদলের সদস্য সচিব আনোয়ার হোসেন গোলাপ, ফুলবাড়ী ইউনিয়নের যুবদলের সদস্য সচিব রাহেনুল ইসলাম,যুগ্ম আহবায়ক শাহিন মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ফারুক হোসেন, জেলা ছাত্রদলের সদস্য নুর আলম প্রধান, থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায় গোবিন্দ কুমার সহ নেতৃবৃন্দ। পৌরসভা ৬ নং ওয়ার্ড সভাপতি কাজে আশরাফুল ইসলাম ছাত্রদল নেতা নিরব প্রধান নির্বাচন সহ নেতৃবৃন্দ।
দৈনিক বিজয় নিউজ/ সাজাদুর রহমান সাজু