নরসিংদীতে জেলা পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার-৪
দৈনিক বিজয় নিউজ মনোহরদী নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীতে জেলা পুলিশের বিভিন্ন থানা ও জেলা গোয়েন্দা শাখা কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে ১৩ কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবা উদ্ধারসহ ০৪ জন ও অন্যান্য অপরাধে আরো ১১ জন আসামীকে গ্রেফতার করা হয়। নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশহিসেবে জেলা গোয়েন্দা শাখা কর্তৃক ০২ টি, নরসিংদী মডেল থানা কর্তৃক ০১ টি এবং বেলাব থানা কর্তৃক ০১ টি অভিযান পরিচালিত হয়।এর মধ্যে ১৮ ফেব্রুয়ারি গোয়েন্দা শাখা কর্তৃক রাতঃ-৮.১৫ ঘটিকায় নরসিংদীর বানিয়াছল এলাকা থেকে ১১ কেজি গাঁজা উদ্ধারসহ মোঃকামাল হোসেন(৫৫)নামের ০১ জনকে গ্রেফতার করা হয়।অপর একটি অভিযানে গোয়েন্দা শাখা কর্তৃক ১৮ ফেব্রুয়ারি বিকালঃ-৫.৪০ ঘটিকায় শিবপুর মডেল থানাধীন কারারচর এলাকা থেকে ০১ কেজি গাঁজা উদ্ধারসহ মোঃইবরাহীম(৪৫)নামের ০১ জনকে গ্রেফতার করা হয়।এ ছাড়াও নরসিংদী মডেল থানা কর্তৃক ১৮ ফেব্রুয়ারি রাতঃ১২.১৫ ঘটিকায় মডেল থানাধীন টাওয়াদী এলাকা থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধারসহ মোঃআবুল কাশেম(৪০)নামের ০১ জন এবং বেলাব থানা কর্তৃক ১৮ ফেব্রুয়ারি রাতঃ-৯.৫৫ ঘটিকায় বেলাব থানাধীন চরআমলাব এলাকা থেকে ১ কেজি গাঁজা উদ্ধারসহ মোঃসোহরাব হোসেন(৩১)নামের ০১ জনকে গ্রেফতার করা হয়।অন্যান্য ইউনিট কর্তৃক বিভিন্ন অপরাধে আরো ১১ জন আসামীকে গ্রেফতার করা হয়।উল্লেখিত সময়ে নরসিংদী জেলা পুলিশ কর্তৃক ১৯ টি গ্রেফতারী পরোয়ানা নিষ্পত্তি করা হয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম