নরসিংদীতে চুরির যাওয়া রিক্সা ১২ ঘন্টার মধ্যে উদ্ধার করলেন মাধবদী থানা পুলিশ

নরসিংদীতে চুরির যাওয়া রিক্সা ১২ ঘন্টার মধ্যে উদ্ধার করলেন মাধবদী থানা পুলিশ
ছবি: আবু নাঈম রিপন

দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর মাধবদী দক্ষিণ বিরামপুর গ্রামের মৃত আঃ সোলাইমান এর পুত্র আঃ করিম মিয়া রিক্সা চুরি যাওয়ার পর অনেক খোঁজাখুঁজি করে রিক্সা না পেয়ে মাধবদী থানায়, ৫/১১/২৪ ইং একটি মামলা দায়ের করেন । মামলার নং (৬ ) ধারা, ৩৮১/৩৪ প্যানেল কোড। মাধবদী থানার অফিসার ইনচার্জ এর দিকনির্দেশনায় তদন্তকারী অফিসার এস আই আলাউদ্দিন আজহারভুক্ত আসামী ১। মোঃ জনি মিয়া(৪৭), পিতা মৃত – হারিছ মিয়া, সাং- নয়াচর, থানা- রায়পুরা, জেলা- নরসিংদী, ২। আরিফ মিয়া মালা আরিফ(৩৬), পিতা- সহিদ মিয়া, উত্তর নাগরিয়াকান্দী, থানা- নরসিংদী সদর, জেলা- নরসিংদী, ৩। আতাউর রহমান ফালু (৩৯), পিতা- সিরাজুল ইসলাম, সাং- দক্ষিন বিরামপুর, থানা- মাধবদী, জেলা- নরসিংদী । বিভিন্ন স্থান হতে এজহারভুক্ত আসামিদেরকে গ্রেপ্তার করলে,তাদের দেখানো ও হেফাজত হতে চোরাই যাওয়া রিক্সা ১২ ঘন্টার মধ্যে উদ্ধার করতে সক্ষম হন।

দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন