নুরুল হিকমাহ মডেল মাদ্রাসা প্যারেন্টিং কনফারেন্স ২০২৪ ইং অনুষ্ঠিত হয়।

নুরুল হিকমাহ মডেল মাদ্রাসা প্যারেন্টিং কনফারেন্স ২০২৪ ইং অনুষ্ঠিত হয়।
ছবিঃ মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুর জেলা চিরিরবন্দর উপজেলার কৃতি সন্তান জনাব মোঃমোজাহিদুল ইসলাম প্রিন্সিপাল এর দারুল হিকমাহ মডেল মাদ্রাসা প্যারেন্টিং কনফারেন্স ২০২৪ইং আজ নিলফামারী জলার ব্যাবসা নগরী ও শিক্ষানগরী সৈয়দপুর পৌরসভা হল রুমে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডঃআ,জ, ম,ওবায়দুল্লাহ,চেয়ারম্যান ইন্টারন্যাশনাল পীস ফাউন্ডেশন শিশু সংগঠক সাহিত্যিক ও গবেষক। প্রধান অতিথি বলেন,"রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠান এর সাথে মিল রেখে আরবি সহ আধুনিক শিক্ষায় বিশেষ অবদান রাখবে মলে আমি মনে করি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক মাওলানা নুরুল আমীন, বিশিষ্ট আলোচক শিক্ষাবিদ গবেষক ও মহাসচিব,বাংলাদেশ মাজলিসুল মুফাস্সিরীন। অধ্যাপক নুরুল আমিন বলেন, "দারুল হিকমাহ মডেল মাদ্রাসা দুনিয়াবি শিক্ষার পাশাপাশি আখিরাত মুখি শিক্ষায় আপনার সন্তানকে সু সন্তান ও সু নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।আরবি শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষার চাহিদা ও পুরন করবে ইনশাআল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলোমগীর মোহাম্মদ ইউসুফ,বিশিষ্ট শিক্ষানুরাগী ও "চীফ অব ক্যাম্পাস ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্স। আরও উপস্থিত ছিলেন, ডাঃ আবু হেনা আবিদ জাফর, শিশু সংগঠক ও প্যারেন্টিং এক্সপার্ট। সাবেক এমডি ক্রিসেন্ট গ্যাস্টলিবার এন্ড জেনারেল হাসপাতাল ঢাকা। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন,জনাব মোঃ মুজাহিদুল ইসলাম প্রিন্সিপাল অত্র নুরুল হিকমাহ মডেল মাদ্রাসা সৈয়দপুর নীলফামারী।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান