বুড়িচংয়ে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা

বুড়িচংয়ে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর  মতবিনিময় সভা
ছবিঃ মোঃ আবদুল্লাহ

দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা শাখার আয়োজনে ৮ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় বুড়িচং প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে পানসী রেঁস্তোরা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের জামায়াত মনোনীত প্রার্থী এডভোকেট ড. মোঃ মোবারক হোসাইন। বুড়িচং উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোঃ অহিদুর রহমান সভাপতিত্বে উপজেলা জামায়াতের সেক্রেটারি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এড. মোঃ সাইফুল আলমের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সাবেক ডিজিএম ইঞ্জিনিয়ার মোঃ আবদুল মুনতাকিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুমিল্লা জেলা উত্তর সভাপতি অধ্যাপক মোঃ গিয়াস উদ্দিন,বুড়িচং সদর ইউনিয়ন আমীর মোঃ ফারুক চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের বুড়িচং উপজেলা সেক্রেটারি মাওলানা মোঃ জাকারিয়া খান, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ মহিব্বুল্লাহ, শ্রমিক কল্যাণের বুড়িচং সদর ইউনিয়ন সভাপতি মোঃ জয়নাল আবেদীন,সাংবাদিক তাজুল ইসলাম। বুড়িচং প্রেস ক্লাবের সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন বুড়িচং প্রেসক্লাবের উপদেষ্টা আবু মসা, বুড়িচং প্রেসক্লাবের সাবেক সভাপতি মোসলেহ উদ্দিন,বর্তমান সভাপতি কাজী খোরশেদ আলম, সিনিয়র সহ-সভাপতি গাজী মো. জাহাঙ্গীর আলম জাবির, সহ- সাংগঠনিক সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়, অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম সুমন,দপ্তর সম্পাদক মো. সাফি,তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আব্দুল্লাহ, প্রেসক্লাবের সদস্য আলমগীর হোসেন বাচ্চু,ফয়েজ,সালাউদ্দিন,হেলাল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ