গলাচিপায় বিএনপির ইউনিয়ন কার্যালয়ের উদ্বোধন: নতুন উদ্দীপনায় রাজনীতির পথে অগ্রযাত্রা

গলাচিপায় বিএনপির ইউনিয়ন কার্যালয়ের উদ্বোধন: নতুন উদ্দীপনায় রাজনীতির পথে অগ্রযাত্রা
ছবিঃ নাসির উদ্দিন

দৈনিক বিজয় নিউজ গলাচিপা উপজেলা প্রতিনিধি:

পটুয়াখালীর গলাচিপা উপজেলার ২নং গোলখালী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) সন্ধ্যা ৭টায় হরিদেবপুর বাজারে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানটি পরিণত হয় এক আবেগঘন ও উৎসবমুখর মিলনমেলায়। দীর্ঘ প্রতীক্ষার পর দলীয় কার্যালয়ের উদ্বোধন ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মাঝে দেখা যায় নতুন আশার আলো ও প্রাণচাঞ্চল্য। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো বাজার এলাকা। দলের তৃণমূল নেতাকর্মীদের চোখে-মুখে ছিল উচ্ছ্বাস, যেন নতুন করে সংগঠনের পথচলা শুরু হলো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সোহরাব মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, এবং যুগ্ম আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম তালুকদার। প্রধান বক্ত হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আলতাফ হোসেন খান। সভায় সভাপতিত্ব করেন ২নং গোলখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম মোল্লা এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মোঃ এনছান মোল্লা। বক্তারা তাদের বক্তব্যে বলেন, এই কার্যালয় শুধু একটি ভবন নয়—এটি হবে দলীয় আদর্শ, সংগ্রাম ও জনগণের অধিকার আদায়ের কেন্দ্রবিন্দু। তারা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দলের কার্যক্রমকে আরও বেগবান করার আহ্বান জানান। অনুষ্ঠানে ছাত্রদল, যুবদল, শ্রমিকদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাদের প্রাণবন্ত উপস্থিতি পুরো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। নতুন এই কার্যালয়কে ঘিরে নেতাকর্মীদের প্রত্যাশা—এখান থেকেই গড়ে উঠবে আগামীর শক্তিশালী নেতৃত্ব, যা এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দৈনিক বিজয় নিউজ/ নাসির উদ্দিন