সরাইল উপজেলা মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
ব্রাহ্মণ বাড়িয়া জেলার সরাইল উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস পালিত হয়।
সূর্যদয়ের সাথে সাথে সরাইল উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্টান, বিভিন্ন ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীরা খালী পায়ে পদযাত্রার মাধ্যমে শহীদ মিনার পুষ্পস্তবক অর্পণ করেন।
১৯৫২ সালে এইদিনে মাতৃভাষার রক্ষার্থে বাংলার ছাত্র সমাজ ও বিভিন্ন পর্যায়ের এদেশের দামাল ছেলেরা নিজের তাজা রক্তে রাজপথ রঞ্জিত করে দেয়। পাকিস্তানিরা উর্দুকে রাষ্ট্রভাষা করার যে চক্রান্ত করেছিল, তার প্রতিবাদে সারা দেশে আন্দোলন শুরু হয়।
এবং মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার দাবিতে ১৯৫২সালে একুশে ফেব্রুয়ারি সারাদেশে এই আন্দোলন হয়।
এর সুবাদে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করার জোর দাবি তোললে, সারা পৃথিবীর জোরে এখন একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়।
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি / আব্বাস উদ্দিন