চিরিরবন্দর উপজেলার কুতুব ডাঙ্গায় - ৪১তম পবিত্র কুরআন মাজিদ প্রদান করা হয়।

চিরিরবন্দর উপজেলার কুতুব ডাঙ্গায় - ৪১তম  পবিত্র কুরআন মাজিদ প্রদান করা হয়।
ছবি: মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

উপজেলার সেচ্ছাসেবী সংগঠন " সিইজি ও সিইজি ব্লাড ব্যাংকে,এর পক্ষ থেকে কুতুবডাংগায় মক্তব, স্কুল ও মাদ্রাসার ছাত্র ছাত্রীদের মাঝে ৪১তম ধাপে কুরআন মাজিদ ডোনেট করা হয়েছে। স্থান: কুতুবডাংগা বাজার, কুতুবডাংগা, চিরিরবন্দর

বিশেষ সহযোগিতায় ছিলেন কুতুবডাংগা যুব সংঘের সাকিব তিনি গোটা ইউনিয়ন ঘুরে বাচ্চাদের খুজে বের করেন,আরো উপস্থিত ছিলেন, সিইজি ব্লাড ব্যাংকের কুরআন বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ।

উক্ত কুতুবডাংগা বাজারে প্রায় ২৫+ ছাত্র ছাত্রীদের মাঝে কুরআন মাজিদ ডোনেট করা হয়। এই সময় উপস্থিত ছিলেন সিইজি ব্লাড ব্যাংকের সহ সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান নুর, সদস্য কদর বাবু ও সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি নুরল আমিন শাহ। আরো ছিলেন ছাত্র আন্দোলনের নেতা রকি ও আরিফ। উক্ত সভায় আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান