শোক সংবাদ! শোক সংবাদ! দিনাজপুরে তিন মৃত্যু!
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
চিরিরবন্দর উপজেলার গ্রামীণ শহর রানীরবন্দরের কাজীপাড়া নিবাসী ও রানীরবন্দর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইনছান আলী গতকাল আনুমানিক রাত ১০টায় মৃত্যুবরণ করেছেন!ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজিউন! মরহুম এর নামাজে জানাজা আজ দুপুর দুই ঘটিকায় অনুষ্ঠিত হয় এবং রাণীরবন্দর কেন্দ্রীয় কবর স্থানে দাফন করা হয়েছে।

অপর দিকে--
চিরিরবন্দর,উত্তর বিশ্বনাথপুর-ফকিরপাড়া নিবাসী,
আলহাজ্ব আব্দুল আজিজ শাহ আজ সকাল ৭:৪৫ মিনিট ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!
তার প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হবে দিনাজপুর বালুবাড়ী আইন কলেজ মোড় অদ্য: রাত ৯ ঘটিকায়।
তার দ্বিতীয় জানাজা নিজ গ্রামের বাড়িতে কুতুবডাঙ্গা, চিরিরবন্দর ঈদগাহ মাঠেআগামীকাল সকাল ১০ ঘটিকার সময় অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সুত্রে জানা যায়।

এদিকে বিরগন্জ উপজেলার
বিরগন্জ কবি নজরুল উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃহায়দার আলী
আমরা গভীর শোকাহত!
বীরগঞ্জ পৌর এলাকার কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সবার প্রিয় জনাব মোঃ হায়দার আলী আজ মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় ইন্তেকাল করেন ইন্না-লিল্লাহি ওয়া ইন্না- ইলাইহি রাজিউন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান