নরসিংদীর শিবপুরে সড়ক দূর্ঘটনায় ইতালী প্রবাসীসহ ০২ জন নিহত

নরসিংদীর শিবপুরে সড়ক দূর্ঘটনায় ইতালী প্রবাসীসহ ০২ জন নিহত
ছবিঃ মোঃ এমরুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ মনোহরদী নরসিংদী প্রতিনিধিঃ


নরসিংদীর শিবপুরে সড়ক দূর্ঘটনায় ইতালী প্রবাসীসহ ০২ জন নিহত হয়েছে।বৃহস্পতিবার(২২ ফেব্রুয়ারি)বেলা ১১ টার দিকে শিবপুর উপজেলার ঘাসিরদিয়া এলাকার ঢাকা-সিলেট মহা-সড়কে এ দূর্ঘটনা ঘটে।নিহতরা হলো বি-বাড়ীয়া এলাকার শাহজাহান মেম্বারের ইতালী প্রবাসী ছেলে শাহ আলম(৬২) ও একই এলাকার শামসু উদ্দিন মিয়ার ছেলে,নিহতের ছোট বোন জামাই সেলিম মিয়া(৪৫)।পুলিশ ও নিহতের স্বজনরা জানান,দীর্ঘদিন পর বি-বাড়ীয়া এলাকার শাহজাহান মেম্বারের ইতালী প্রবাসী ছেলে শাহ আলম(৬২) বৃহস্পতিবার সকালে বাংলাদেশে আসে।তাকে রিসিভ করে  বাড়ীতে আনতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাইক্রোবাস নিয়ে যায় তার ছোট ভগ্নিপতি সেলিম মিয়া(৪৫)।সেখান থেকে ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার ঘাসিরদিয়া  খালপাড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।ওই সময় ঘটনাস্থলে ৩ জন গুরুতর আহত হয়।পরে পুলিশ,ফায়ারসার্ভিস ও স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট  জেলা হাসপাতালে নেওয়ার পথে সেলিমের মৃত্যু হয়।এর কিছুক্ষণ পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইতালী প্রবাসী শাহ আলম (৬২)ও মৃত্য বরণ করেন।ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আরিফ বলেন,দূর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল।ধরণা করা হচ্ছে,অতিরিক্ত গতির কারণে দুটি গাড়ীর মুখোমুখি সংঘষ হয়েছিল।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম