তবে ! ভালোবাসি

তবে ! ভালোবাসি
ছবি: এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ

তবে ! ভালোবাসি

        মাফিয়া ময়না
        উড়িরচর, সন্দ্বীপ, চট্টগ্রাম।


তোমার জন্য মায়া লাগে
মন বসে না ঘরে,
খুঁজে বেড়াই বন্ধু তোমায়
ও সে দূর-শহরে।

কতো শতো দিন -রজনী
নির্ঘুমেতে কাটে,
অশ্রু গড়িয়ে বালিশ ভিজে
অশ্রু গেল টুটে ।

বরং দুঃখ বেড়ে গেল
সুখ হারিয়ে গেলো,
জীবনের নাম হলো দুঃখ
এই ফিরিয়ে এলো !

কী যে পেলাম মায়া জড়িয়ে
কী আর ভালোবেসে ,
একতরফা এই জীবনের সব
দুঃখ ফিরে আসে ।

তবে ! আমি ভালোবাসি
থাকবে ভালোবাসা,
পূরণ হবে না জেনেও
রেখেছি "এই" আশা ।

(রচনা ৪/১১/২০২৪। ৯:০৫ পিএম)

দৈনিক বিজয় নিউজ/ এসএম এম আকাশ