সত্যে অটুট থাকো
দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ
সত্যে অটুট থাকো
কলমেঃ মাফিয়া ময়না
(উড়িরচর, সন্দ্বীপ, চট্টগ্রাম)
সততা এক অনন্য ফুল
ফুটে লোক বিবেকে,
আক্কেল জ্ঞান তফাৎ করে
সত্য- মিথ্যা দেখে ।
সত্যে চলা মহা কঠিন
সত্যে বাধা আসে ,
সত্যে বন্ধু হারিয়ে যায়
মিথ্যে থাকে পাশে।
হক কথনে ডক না কথন
বন্ধুরা সব বেজার,
শত্রু নামে গর্জে ওঠে
গড়ে দুষ্টু মাজার ।
সৎ পথেতে বিপদ বেশি
সৎ পথেতে বাধা ,
ঘোর সত্যের জয় সুনিশ্চিত হয়
সত্যে জীবন বাঁধা ।
সবমিলিয়ে দেব বার্তা
সত্যে অটুট থাকো
সত্যের জন্য মাথা দিয়ে
জীবন ছবি আঁকো।
(রচনা ৪/১০/২০২৪ ।৭:৫৮ পিএম)
দৈনিক বিজয় নিউজ/ এসএম এম আকাশ