শুভ জন্মদিন -সালমা আক্তার লুবনা

শুভ জন্মদিন -সালমা আক্তার লুবনা
ছবি: এসএম এম আকাশ

দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ

শুভ জন্মদিন
       সালমা আক্তার লুবনা
       (সুত্রঃ প্রিয় বন্ধু নাজমীন সাথী-কে উৎসর্গীত)

একবার এক শীতের বেলায়
ঝলমলে সে বর্ণ মেলায়
ছাপিয়ে দিয়ে সকল আলো
বন্ধু আমার জন্মে এলো।

শান্ত মনের মেয়েটির আজ
শুভ জন্মদিন ,
রইলো জমা অন্তরে আজ
ভালোবাসার ঋণ।

দুয়া করি সারা জীবন
থাকিস রে তু্ই ভালো ,
তোর মনের ওই ভিতর বাহির
সব হয়ে থাক আলো।

দৈনিক বিজয় নিউজ/ এসএম এম আকাশ