সেন্টমার্টিনে কিংশুক ও বীচ ভ্যালী সহ ৩টি ইকো রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড
দৈনিক বিজয় নিউজ টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ
টেকনাফ সেন্টমার্টিনে কিংশুক ওবীচভ্যালী সহ ৩ টি ইকো রিসোর্টে অগ্নি কান্ডের ঘটনা ঘটেছে। ১৪ জানুয়ারি মঙ্গলবার রাত ৩ টার দিকে দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপা এলাকায় ঘটেছে এঘটনা। প্রাণ বাঁচানোর জন্য আগুন লাগা রিসোর্টগুলো থেকে বের হয়ে পাশের রিসোর্ট গুলোতে আশ্রয় নেন পর্যটকরা। ফায়ার সার্ভিস না থাকায় স্থানীয়রা বালি ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায়। আগুনের খবর পেয়ে সহায়তায় যোগ দেয় নৌবাহিনীর সদস্যরা। প্রায় ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। স্থানীয়দের ধারণা, বীচ ভ্যালী রিসোর্টের রান্নাঘর থেকে আগুনের সুত্রপাত। এ ঘটনায় কেউ হতাহত না হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দ্বীপে কোনো ফায়ার সার্ভিস না থাকায় আগুনে এই বড় ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দ্বীপের বাসিন্দারা। বিষয়টি নিশ্চিত করেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান।
দৈনিক বিজয় নিউজ/ শামসুল আলম শারেক