ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হলো তারুণ্যের উৎসব উপলক্ষে Cycling competition for youth
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই "এই প্রতিপাদ্যকে সামনে রেখে , তারুণ্যের উৎসব ২০২৫উপলক্ষে ,আজ ২৫শে জানুয়ারি সকাল ১১টাই ,ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হলো সাইকেল কম্পেটিশন প্রতিযোগিতা। উক্ত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইসরাত জাহান ফারজানা জেলা প্রশাসক ঠাকুরগাঁও। উক্ত প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন জনাব মোঃ খাইরুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার ঠাকুরগাঁও। উক্ত প্রতিযোগিতায় অংশ নেন ঠাকুরগাঁও জেলা স্কুল সহ বিভিন্ন স্কুলের অর্ধশত সাইকেলিস্ট। সকালে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন ইসরাত জাহান ফারজানা।এর পর প্রতিযোগিরা ঠাকুরগাঁও প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রতিযোগিতা শেষে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে প্রতিযোগীদের মধ্যে সেরা ১০জন প্রতিযোগিতার হাতে পরিবেশ বান্ধব গাছ ও বই তুলে দেন, ইসরাত জাহান ফারজানা জেলা প্রশাসক ঠাকুরগাঁও।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম