বেতার শ্রোতার কথা

বেতার শ্রোতার কথা
ছবিঃ এসএম এম আকাশ

দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ

   বেতার শ্রোতার কথা

আমি ভালোবাসি প্রভুকে-
প্রভুর নিযুক্ত প্রতিনিধিকে,
তদ্রূপ আরো ভালোবাসি সুন্দরকে-
সুন্দরের পূঁজারীদেরকেও...

আমার হৃদয়ে ভালোবাসা-
করে উথাল-পাথাল যাওয়া-আসা,
ভালোবাসি কত গুলো যন্ত্রকে-
তার মাঝে বেতারও আছে।

বেতার আমার প্রিয় নিত্য সঙ্গী-
তার সাথে কথা হয় সব সময়,
তার মাঝে পাই বিনোদন-
পাই শিক্ষা-দীক্ষা যত কৃপায়।

ঝড় বাদলে দূর্যোগে পাশে থাকে-
সংবাদ আদান-প্রদানে খবর রাখে,
দান করে সচেতনতা অসচেতনদের-
আছে আরো বহু গুণ বেতারের।

শুনি প্রত্যহ বেতারের কার্যক্রম-
যা শুনে কাটে কত রকম ভ্রম,
বেতার শ্রোতা হিসেবে করি অনুরোধ-
শোন সবাই বেতার; জাগাও সচেতনতাবোধ

দৈনিক বিজয় নিউজ/ এসএম এম আকাশ