সন্ত্রাসী, খুনী ও চাঁদাবাজিদের বিচারের আওতায় না এনে নির্বাচন সফল হবে না। ডাঃ শফিকুর রহমান।
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
আজ শনিবার (২৫-১২-২৫ ইং) দিনাজপুর ঐতিহাসিক গোর এ শহীদ ময়দানে দীর্ঘ ১৬ বছর পরে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন, অধ্যাক্ষ আনিসুর রহমান,আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা। উক্ত কর্মী সম্মেলনে প্রায় ২০ লক্ষাধিক লোকের সমাগম ঘটে। কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জামায়াতে আমীর ডাঃ শফিকুর রহমান। তিনি বলেন, "দেশ সংস্করণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থন ও সহমত রয়েছে, এদেশ একক কোন গোষ্ঠীর নয়, এদেশে সকলের সমান রাজনৈতিক অধিকার রয়েছে।সন্ত্রাসী, খুনী ও চাঁদাবাজিদের বিচারের আওতায় না এনে নির্বাচন সফল হবে না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব, মাওলানা আবদুল হালিম,সহকারী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী। আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী। অধ্যাপক মাহবুবুর রহমান ও মোঃ দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্রশিবির,প্রমুখ।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান