পটুয়াখালীর মির্জাগঞ্জে বিএনপি নেতার স্ত্রী কে স্কুল কমিটির সভাপতি করায় দলীয় প্যাডে স্বাক্ষর দিয়ে চিঠি।

পটুয়াখালীর মির্জাগঞ্জে বিএনপি নেতার স্ত্রী কে স্কুল কমিটির সভাপতি করায় দলীয় প্যাডে স্বাক্ষর দিয়ে চিঠি।
ছবিঃ মোঃ আল মামুন

দৈনিক বিজয় নিউজ মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ

পটুয়াখালীর মির্জাগঞ্জে বিএনপির এক নেতার স্ত্রীকে বিদ্যালয়ের সভাপতি করতে দলীয় প্যাড ব্যবহার করে প্রধান শিক্ষককে চিঠি দিয়েছেন দলের পাঁচ নেতা।এমন একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পরলে মুহূর্তেই তা ভাইরাল হয়। শুরু হয় সমালোচনার ঝড়। বুধবার (২২ জানুয়ারি) কাকড়াবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে এই চিঠি দেওয়া হয়। চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মনিরুজ্জামান। চিঠিতে স্বাক্ষরকারী বিএনপি'র পাঁচ নেতা হলেন- কাকড়াবুনিয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি আব্দুল লতিফ মৃধা, সিনিয়র সহ-সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন জিয়া। স্থানীয় একাধিক বিএনপি নেতার অভিযোগ, দলীয় প্যাড ব্যবহার করে এ ধরনের কোন কর্মকা- পরিচালনা করার এখতিয়ার কারো নেই। তাছাড়া দলীয় পেডে যে দ্বিতীয় ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে আমিনুল ইসলাম স্বপন সে ইতিপূর্বে আওয়ামী লীগের কর্মী ছিল বিভিন্ন সময় আওয়ামী লীগের নেত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট করেছে তার তথ্য প্রমাণ আমাদের কাছে রয়েছে। ইউনিয়ন বিএনপি'র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের স্ত্রী তামান্না রহমান তমা সহ আরো দুজনের নাম উল্লেখ করে প্রধান শিক্ষককে যে চিঠি দেওয়া হয়েছে এটা প্রকৃতপক্ষে দলের নাম ভাঙিয়ে অথবা দলের ক্ষমতার অপব্যবহারেরই অংশ।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন