নাইক্ষ্যংছড়ি'র বাইশারীতে এক তরুণী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা
দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ৭ম শ্রেনীতে পড়ুয়া এক মাদ্রাসার ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (২৫ জানুয়ারি) বেলা আনুমানিক ১২ টার দিকে বাইশারী ইউনিয়নের যৌথ খামার আদর্শ গ্রাম ৯নং ওয়ার্ড নিজ বাড়িতে। আত্মহত্যা কারী শাহরিন ছিদ্দিকা (১৩)বাইশারী আদর্শ বালিকা মাদ্রাসার ৭ম শ্রেনীর ছাত্রী। পিতা আবু তালেব তিন বোন ও তিন ভাইদের মধ্যে সে ৩য়। পিতা আবু তালেব জানান মেয়ের মা মহেশখালীতে বড় মেয়ের শাশুড় বাড়ীতে বেড়াইতে যান। পিতা অসুস্থতার কারনে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার দেখাতে গিয়েছিলেন। ছোট্ট ২ সন্তান একজন নুরানী মাদ্রাসায় ও আরেকজন বাইশারী বাজারে একটি চা,য়ের দোকানে কয়টার। বাড়ীতে মেয়েটি একাই ছিলেন।
পিতা আবু তালেব আরো জানান, তিনি ডাক্তার দেখিয়ে বাসায় আসতে অনুমানিক আড়াইটা হবে। এসে মেয়েকে অনেক ডাকাডাকি করেও যখন সাড়া পাননি তখন বাড়ীর ভিতর প্রবেশ করে ছোট্ট মাদ্রাসায় পড়ুয়া ছাত্রটি ও বোনকে খোঁজাখুঁজির পর না পেয়ে রুমের ভিতর ঘরের ছালের গাছের সাথে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তাড়াতাড়ি নামিয়ে পেলে। তখন নাকি লাশ শক্ত হয়ে যায়। পরে বিষয়টি স্থানীয় ইউপি সদস্য আবু তাহের কে জানানো হলে তিনি বাইশারী তদন্তকেন্দ্রের ইনচার্জ কে ঘটনাটি অবহিত করেন। পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে যান এবং মরদেহ সুরতহলের জন্য প্রস্তুত করেন। ঘটনা স্থলে যাওয়া পুলিশের সাব ইনেসপেক্টর মোঃ আবু সায়েম জানান, মরদেহ সুরতহাল করা হবে এবং ডাক্তারের রিপোর্ট না আসা পর্যন্ত কিছুই বলা যাবেনা। আশ পাশের লোকজনের সাথে কথা বলে জানা যায়, মেয়েটি অনেক ভাল এবং কারো সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হতে ও তারা দেখেনি।
দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি