বদলগাছীতে স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

বদলগাছীতে স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
ছবিঃ মোঃ রমজান হোসেন

দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ

"স্মার্ট হবে স্থানীয় সরকার,নিশ্চিত করবে সেবার অধিকার"
এই প্রতিপাদ্যকে নিয়ে নওগাঁর বদলগাছীতে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদের আয়োজনে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি আতিয়া খাতুন, উপজেলা নির্বাহী প্রকৌশলী সুমন কুমার দেবনাথ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা জবির উদ্দিন এফ এফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান, উপজেলা মৎস কর্মকর্তা রাফিয়া আফরিন  সহ বিভিন্ন দপ্তরের কর্মচারীগণ প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দিবসটি পালনের মাধ্যমে স্থানীয় সরকার ও সাধারণ জনগণের মেলবন্ধন আরো দৃঢ় হবে। সেবা প্রাপ্তি হবে সহজ ও ঝামেলামুক্ত। স্থানীয় সরকার দক্ষতার সাথে নিরাপদ পানি, স্যানিটেশন, শিক্ষা, চিকিৎসা, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন প্রভৃতি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবে। বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ রমযান হোসেন