"অনলাইনে মেয়েদের নিরাপদ ও সচেতন থাকা প্রয়োজন" - মোছাঃ রেশমা খাতুন মিতু
দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ
"অনলাইনে মেয়েদের নিরাপদ ও সচেতন থাকা প্রয়োজন"
মোছাঃ রেশমা খাতুন মিতু
বর্তমান যুগে ইন্টারনেট আমাদের জীবনের অপরিহার্য অংশ । কিন্তু অনেক মেয়ে অনলাইনে হয়রানি বা ব্ল্যাকমেইলের শিকার হন, যা সম্মানের ভয়ে বলতেও পারেন না ।
নিরাপদ থাকার কিছু সহজ উপায়:
পাসওয়ার্ড সুরক্ষিত ও জটিল রাখুন ।
ব্যক্তিগত তথ্য অপরিচিতদের সাথে শেয়ার করবেন না ।
সন্দেহজনক লিঙ্কে ক্লিক এড়িয়ে চলুন ।
সোশ্যাল মিডিয়ার প্রাইভেসি সেটিংস আপডেট রাখুন ।
অপরিচিতদের বন্ধুত্বের অনুরোধ গ্রহণ করবেন না ।
হয়রানির প্রমাণ হিসেবে স্ক্রিনশট সংরক্ষণ করুন ।
সমস্যায় পড়লে বিশ্বস্ত ব্যক্তির সাহায্য নিন ।
কেন সচেতন হওয়া উচিত:
আপনার ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে ।
হয়রানি ও ব্ল্যাকমেইলের শিকার হওয়া থেকে রক্ষা পেতে ।
সামাজিক এবং মানসিক চাপ এড়াতে ।
সচেতন থাকুন, নিজের সুরক্ষা নিশ্চিত করুন এবং অন্যদেরও সচেতন করুন । মনে রাখবেন, আপনার সচেতনতা আপনাকে সুরক্ষিত রাখবে ।
মোছাঃ রেশমা খাতুন মিতু
উদ্যোক্তা-ফ্রিল্যান্সার,
ইসলামী বিশ্ববিদ্যালয়,
কুষ্টিয়া-ঝিনাইদহ-৭০০৩.
দৈনিক বিজয় নিউজ/ এসএম এম আকাশ