নাইক্ষ্যংছড়ি'র ঘুমধুমে এক অজ্ঞাত ব্যক্তির লাশ!
দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে টিভি টাওয়ার এলাকার রাবার বাগান থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধাবর (২৯ জানুয়ারি) বিকালে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়ন ৫ নং ওয়ার্ড টিভি টাওয়ার এলাকার রাবার বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকালে বাগানের পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.মাসরুরুল হক জানান , খবর পেয়ে লাশ উদ্ধার করে আনা হয়েছে। তবে নাম ঠিকানা এখনো জানা যায়নি। এ ব্যাপারে থানা থেকে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি