মিয়ানমার থেকে ছোটা গুলি এসে পড়ল বাংলাদেশ
দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। দেখা দিয়েছে অজানা শংকা। এমন কি বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) প্রথম প্রহরে মিয়ানমার থেকে ছোড়া একটি গুলি এপারে বাংলাদেশে এসে পড়ে। অনেকের বসত গাছপালা ভেদ করে স্থানীয় সংবাদকর্মী মাহমুদুল হাসানের তুমব্রুস্থ বসত বাড়িতে ঢুকে পড়ে একটি বন্দুকের গুলি। স্থানীয় বাসিন্দা মো: ওসমান বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে বারোটার দিকে মিয়ানমারের ওপারে প্রচন্ড গোলাগুলি হচ্ছে, এমন শব্দ ভেসে আসে এপারে। ফলে স্থানীয়দের মধ্যে এক প্রকার অজানা আতংক বিরাজ করছে। মিয়ানমারের ওপারে নতুন করে গোলাগুলি হওয়ায় সীমান্ত এলাকায় বিজিবি'র টহল তৎপরতা বাড়িয়েছে, এমন দৃশ্য দেখা যায়। স্থানীয় সংবাদকর্মী মাহমুদুল হাসান বলেন, আমার বাড়িতে রাত সাড়ে বারোটার দিকে একটি গুলি এসে পড়ে। এতে টিনের ছালার একাংশ কাটা-ছিদ্র হয়ে যায়। খবর পেয়ে তুমব্রু বিওপির বিজিবি জোয়ান ও ঘুমধুম পুলিশের পৃথক দু'টি দল গুলি পড়াস্থানে যান। গুলিটি উদ্ধার করে ঘুমধুম পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে যান। স্থানীয় সংবাদকর্মী মাহমুদুল হাসান বলেন, আমার বাড়িতে রাত সাড়ে বারোটার দিকে একটি গুলি এসে পড়ে। এতে টিনের ছালার একাংশ কাটা-ছিদ্র হয়ে যায়। খবর পেয়ে তুমব্রু বিওপির বিজিবি জোয়ান ও ঘুমধুম পুলিশের পৃথক দু'টি দল গুলি পড়াস্থানে যান। গুলিটি উদ্ধার করে ঘুমধুম পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে যান। ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মোঃ জাফর ইকবাল বলেন, তুমব্রু সীমান্তে যে বাড়িতে ছোড়া গুলি এসে পড়েছে, সেখানে গিয়ে গুলিটি নিয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি