আলহামদুলিল্লাহ- ৪৬ তম কুরআন ডোনেট!
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
সিইজি ব্লাড ব্যাংকের পক্ষ থেকে "মারকায আল্লামা আব্দুল্লাহিল কাফি মাদ্রাসায়" পার্বতীপুর, দিনাজপুরে ৪৬ তম ধাপে কুরআন মাজিদ ডোনেট করা হয়েছে। উক্ত মাদ্রাসায় প্রায় ১৮০ জন ছাত্র উপস্থিত ছিলেন উক্ত সভায় উপস্থিত ছিলেন সিইজির ব্লাড ব্যাংকের কুরআন বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিইজি ব্লাড ব্যাংকের নির্বাহী সদস্য মোস্তাফিজুর নয়ন। মোস্তাফিজুর নয়ন সহ কুরআন বিষয়ক সম্পাদক। বিশেষভাবে সহযোগিতা করেছেন সহ সমাজ কল্যাণ সম্পাদক নুরুজ্জামান, উপদেষ্টা আহসান হাবীব, ও সহ ত্রাণ সম্পাদক দেলোয়ার হোসেন। সমন্বয় করেন সিইজি ব্লাড ব্যাংকের সভাপতি নুরল আমিন শাহ।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান