শশুর বাড়িতে বেড়াতে গিয়ে শশুর বাড়ির লোকজনের হাতে নিহত হয় ঠাকুরগাঁওয়ের যুবক
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
গতকাল দুপুরে নিজ বাড়ি থেকে শশুর বাড়িতে স্ত্রী কে আনতে গিয়ে, শশুর বাড়ির লোকজনের হাতে মারধরের শিকার হয়ে, ঘটনা স্থানে মারা যায়,প্রাণ নামের এক যুবক। নিহত প্রাণ ঠাকুরগাঁও জেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মাটি গাড়া গ্ৰামের বিমল রায়ের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায় প্রাণ ৬মাস আগে, দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার কবিরাজ হাটের পাসে বিয়ে করে। স্ত্রী'র অন্য জায়গায় সম্পর্ক থাকার কারণে দীর্ঘদিন ধরে তাদের মাঝে ঝগড়া বিবাদ চলতে থাকে। তাই স্ত্রী বাপের বাড়ি চলে যাই। গতকাল ছেলেকে ফোন করে শশুর বাড়িতে যেতে বলা হয়, স্ত্রী কে আনতে।ছেলে শশুর বাড়িতে যাওয়ার পর শশুর বাড়ির লোকজনের সাথে কথা কাটাকাটি হওয়ার পর একপর্যায়ে ছেলেকে মারধর করে মেরে ফেলে এবং ছেলের মুখে বিষ ঢেলে দেয় । মানুষ যেন বুঝতে পারে বিষ খেয়ে আত্মহত্যা করেছে, এমন একটি ঘটনার অভিযোগ উঠেছে। এই ঘটনা কে কেন্দ্র করে ৩জন কে আটক করার খবর পাওয়া গেছে।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম