৭ ই মার্চ উপলক্ষ্যে খিদিরপুর কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুুষ্ঠিত

৭ ই মার্চ উপলক্ষ্যে খিদিরপুর কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুুষ্ঠিত
ছবি: মোঃ এমরুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ মনোহরদী(নরসিংদী) প্রতিনিধিঃ

নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নে অবস্থিত খিদিরপুর কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুুষ্ঠিত হয়েছে।ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালঃ-১০ টায় উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান খিদিরপুর কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল এর আয়োজনে বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি ও খিদিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি,বাবু মেঘনাদ দাস এর সভাপতিত্বে,বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক,জনাব জাকির হোসেন খোকা,র সার্বিক দিক-নির্দেশনায়,অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক ও অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব গোলাপ মিয়া,র সার্বিক ব্যবস্থাপনায় অত্র বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুুষ্ঠিত হয়েছে।উক্ত ক্রীড়া অনুষ্ঠান উদ্বোধন করেন খিদিরপুর কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল পরিচালনা কমিটির কার্যকরী কমিটির সম্মানিত সদস্য,নারায়ানপুর ডিগ্রী কলেজ এর বাংলা বিভাগের প্রভাষক ও মনোহরদী উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি,জনাব রফিকুল ইসলাম সরকার।জাতীয় পতাকা উত্তোলনের পর দিনভর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়।১ম পর্ব ক্রীড়া শেষে অতিথিবৃন্দ প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।এরপর বিকাল বেলায় ২য় পর্বে  শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুুষ্ঠিত হয়।এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ,সম্মানিত অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম