মনোহরদীতে ২৫ নং এল.কে ইউনিয়ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ মনোহরদী(নরসিংদী) প্রতিনিধিঃ
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বৃহস্পতিবার (৭ মার্চ) মনোহরদী উপজেলার ২৫ নং এল.কে ইউনিয়ন সরকারী প্রাথমিক বিদ্যালয় এর আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আবুল কালাম এর সভাপতিত্বে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,এল.কে ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক,জনাব আতিকুল্লাহ।উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,লেবুতলা ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক,জনাব মোঃমোশারফ হোসেন লিটন মোড়ল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সহকারী উপজেলা শিক্ষা অফিসার,জনা মাসুদুর রহমান,সাগরদী ব্রিকস ফিল্ডের সত্ত্বাধিকারী,জনাব মাঈন উদ্দীন বাবুল,বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি,জনাব হাবিবুর রহমান রাসেল,খিদিরপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের মেম্বার,জনাব রাকিবুল ইসলাম রাকিব,মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সম্মানিত সদস্য,জনাব মোঃহিমেল মিয়া প্রমূখ।এ সময় এল.কে ইউনিয়ন বহুমূখী উচ্চ বিদ্যালয় এর শিক্ষকবৃন্দ,অভিভাবকমণ্ডলী,বিভিন্ন এলাকা থেকে আগত দর্শনার্থীসহ এল.কে ইউনিয়ন বহুমূখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম