বগুড়ায় টিএমএসএস মেডিকেল ও নার্সিং কলেজ কর্তৃক আন্তর্জাতিক নার্সেস দিবস উৎযাপিত

বগুড়ায় টিএমএসএস মেডিকেল ও নার্সিং কলেজ কর্তৃক আন্তর্জাতিক নার্সেস দিবস উৎযাপিত
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

উত্তর জনপদের কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ঠ শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, বর্তমান যুগের আলোকবর্তিকা, বগুড়ার অহংকার, দূরদর্শি সম্পন্ন ব্যক্তিত্ব, অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের শিক্ষা ও স্বাস্থ্য সেক্টরের আওতাধীন পরিচালিত বগুড়ার আন্তজার্তিক নার্সেস দিবস উপলক্ষ্যে টিএমএসএস নার্সিং কলেজ কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য র‍্যালী বগুড়া শহর প্রদক্ষিণ করে টিএমএসএস নার্সিং কলেজে এসে শেষ হয়। র‌্যালীতে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ জাওয়াদুল হক, রেজিস্ট্রার প্রফেসর ডাঃ মোঃ হাসিবুল হোসেন ও টিএমএসএস এর উপনির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান, টিএমএসএস মেডিকেল কলেজের পরিচালক অবঃ ব্রিঃ জেঃ ডাঃ মোঃ জামিলুর রহমান ও স্বাস্থ্য সেক্টরের উর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষিকা, টিএমএসএস মেডিকেল কলেজ ও হাসপাতালের সিনিয়র স্টাফ নার্সগণ ও টিএমএসএস নার্সিং কলেজের ছাত্র, ছাত্রী ও কর্মকর্তা,কর্মচারী অংশ নেয়।

সকাল সারে ১০ টায় টিএমএসএস মেডিকেল কলেজের প্রফেসর ডাঃ এ কে এম মাসুদুর রহমান হল রুমে টিএমএসএস নার্সিং কলেজের অধ্যক্ষ রীতা রানী পালের সভাপতিত্বে আলোচনায় স্বাগত বক্তব্য দেন সালেম এ রহিম, প্রভাষক নার্সিং টিএনসি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা: মোঃ জাওয়াদুল হক, উপাচার্য রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় রাজশাহী, বিশেষ অতিথি প্রফেসর ডাঃ মোঃ হাসিবুল হোসেন, রেজিস্ট্রার, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়, সভায় অন্যান্যদের মধ্য গুরুত্বপূর্ণ বক্তব্য দেন ডা: মো: জাকির হোসেন, অধ্যক্ষ, টিএমএসএস মেডিকেল কলেজ, লায়ন আয়শা বেগম, উপদেষ্টা গভর্নিং বডি, ব্রিঃ জেঃ ডাঃ মোঃ জামিলুর রহমান অবঃ পরিচালক টিএমসি ও আরসিএইচ প্রমুখ। গুলনাহার পারভিন, চেয়ারম্যান, গভর্নিং বডি, টিএমএসএস, ডা: মো: অনুপ রহমান চৌধুরী, ডোমেইন প্রধান চিকিৎসা শিক্ষা-১, স্বাস্থ্য সেক্টর, টিএমএসএস, নার্সিং পেশার কান্ডারী মহীয়শী নারী ফ্লোরেন্স নাইটিংগেল-এর জম্মদিনে প্রতি বছর আন্তর্জাতিক ভাবে Nurses Day উদযাপন করা হয়।

International Nurses Day এর এবারের প্রতিপাদ্য বিষয় 'Our Nurses, Our Future,Caring for Nurses Strangthens Economics' অর্থাৎ “ আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ। নার্সিং পেশার উন্নতি অর্থনৈতিক সমৃদ্ধি”। বর্তমান সরকার নার্সদের পেশাগত উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। নার্সদের উচ্চ শিক্ষার জন্য বিভিন্ন সরকারী বেসরকারী কলেজ ও বিশ্বিদ্যালয়ে বিভিন্ন কোর্সের অধ্যায়নের সুযোগ ও দেশ, বিদেশে ব্যাপকভাবে কর্মক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করেছেন। আলোচনায় হাসপাতালের কর্মরত ০৫ জন সিনিয়র স্টাফ নার্সকে শ্রেষ্ঠ নার্স এ্যাওয়ার্ড, টিএনসিতে কর্মরত ০৩ জনকে শ্রেষ্ঠ নার্স শিক্ষক এ্যাওয়ার্ড এবং ০৭ জন ছাত্র/ছাত্রীকে শ্রেষ্ঠ শিক্ষার্থী নার্স এ্যাওয়ার্ড প্রদান করা হয়। টিএনসি-এর সমাপনী বক্তব্য শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান