সমস্যা বিষয় উদঘাটন ও এর সমাধান এবি পার্টির কাজ - ব্যারিস্টার যোবায়ের

সমস্যা বিষয় উদঘাটন ও এর সমাধান এবি পার্টির কাজ - ব্যারিস্টার যোবায়ের
ছবি: মোঃ আবদুল্লাহ

দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধিঃ

আমার বাংলাদেশ পার্টি ( এবি পার্টি) ব্রাহ্মণপাড়া উপজেলা নেতাদের কে নিয়ে ২৭ জুন উপজেলা এক রেস্তোরায় সাবেক ওসি আবু জাহের সরকারের সভাপতিত্বে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এবি পার্টি কুমিল্লা জেলা সদস্য সচিব মুহাম্মদ আবদুল কাইয়ুম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা -৫ ( বুড়িচং ও ব্রাহ্মণ পাড়া) আসনে জনগণের আগামী দিনের কান্ডারী, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ব্যারিস্টার যোবায়ের আহাম্মেদ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটি বিদ্যুৎ জ্বালানি প্রযুক্তি বিষয়ক ও সহ-সম্পাদক স্থপতি আবুল কালাম আজাদ সরকার তানভীর, জেলা সাংগঠনিক সম্পাদক আবু সালেহ মোঃ মাসুদ, কুমিল্লা মহানগর সদস্য সচিব( ভারপ্রাপ্ত) আব্দুল কাইয়ুম ভূঁইয়া মুকুল,বুড়িচং উপজেলা সমন্বয়ক গাজী মোসলেম উদ্দিন, ব্রাহ্মণপাড়া উপজেলা সদস্য সচিব জয়নাল আবদিন, উপজেলা শ্রেষ্ঠ প্রধান শিক্ষক সৈয়দ মোশারফ কামালসহ ইউনিয়ন পর্যায়ের সকল নেতৃবৃন্দ।

প্রধান অতিথি ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া বলেন - দেশেরই ক্রান্তিলগ্নে সকল সমস্যার সমাধানে বয়স ফেক্টর নয়। কাজের স্পৃহা হল আসল স্পিড। তাই আগামী দিনে দেশ গড়ার লক্ষ্যে সকল সমস্যাগুলো চিহ্নিত করে দেশকে অগ্রাধিকার দিয়ে দেশকে সবার আগেবাংলাদেশ বাংলাদেশ। দলকে নয়, এই স্লোগান কে সামনে রেখে সমস্যা সমূহ চিহ্নিত করে সামনের দিকে অগ্রসর হতে হবে। এক্ষেত্রে প্রতিটি ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ে কাজের পরিধি এবি পার্টির আহ্বান সকলের মাঝে পৌঁছে দিতে হবে। ঈগলকে সবার মাঝে প্রতিটি ঘরে ঘরে মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব আমাদের এবি পার্টির সকল নেতা কর্মীর। উপস্থিত সবার মাঝে ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভুইয়া ব্রাহ্মণ পাড়া উপজেলার সম্বনয়ক হিসেবে সাবেক পুলিশ কর্মকর্তা সাবেক ওসি জনাব আবু জাহের সরকার নাম ঘোষণা করেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ