যেই সরকারের আমলে থানা থেকে আসামি ছিনিয়ে নিয়ে যায়, সেই সরকারের আমলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় মোঃ দেলোয়ার হোসেন
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
আজ ৬জুলাই (রবিবার) ঠাকুরগাঁও জেলার ১২নং সালান্দর ইউনিয়নের সালান্দর ইসলামীয়া কামিল মাদরাসার ঈদগাঁ মাঠে বিকাল ৩টাই কর্মী ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মোঃ দেলোয়ার হোসেন। তিনি আরো বলেন জুলাই সংগঠিত গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ যেখানে আমরা আজ সমাবেশ করতে পারতেছি। আমাদের কথা বলতে পারতেছি স্বাধীন ভাবে , বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে এমন একটি বাংলাদেশ উপহার দিতে চাই যেখানে মানুষ কয়েক হাজার লাখ টাকা নিয়ে নীরভয়ে রাতের অন্ধকারে নিজের গন্তব্য স্থলে যেতে পারে।যেই বাংলাদেশে থাকবে না কোন দুর্নীতিবাজ চাঁদাবাজ ধর্ষণকারী। তিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। কর্মী ও সুধী সমাবেশে উপস্থিত ছিলেন অধ্যাপক কফিল উদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখা। অধ্যাপক শামসুজ্জামান শাহ্ শামীম, আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখা।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম