শিবপুরের পুটিয়া ১ নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর শিবপুরে,বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারে ৩১ দফা বাস্তবায়নে জনসচেতনতা মূলক কর্মীসভা ৬ইং জুলাই রবিবার, বাদ আছর পুটিয়া ইউনিয়ন ১ নং ওয়ার্ড পুরান্দিয়া বাসষ্ট্যান্ড ধানের খোলা মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নরসিংদী জেলা বিএনপি'র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা, তোফাজ্জল হোসেন মাস্টার ও নরসিংদী জেলা বিএনপি'র সংগ্রামী সাধারণ সম্পাদক জনতার নেতা, মনজুর এলাহি , শিবপুর উপজেলা বিএনপি'র সংগ্রামী সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার সহ শিবপুর উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ পুটিয়া ইউনিয়ন বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন