রড সিমেন্টের দোকানগুলোতে লাইসেন্স / লাইসেন্স নবায়ন অভিযান চলছে
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে রড সিমেন্টের দোকানগুলোতে লাইসেন্স / লাইসেন্স নবায়ন বিষয়ে অভিযান চলছে। আজ ৮ জুলাই মঙ্গলবার দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার রড সিমেন্টের দোকানে লাইসেন্স/ লাইসেন্স নবায়ন বিষয়ে অভিযান চালিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা। অভিযান পরিচালনা কালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, আমরা পর্যায়ক্রমে প্রতিটি দোকানে যাব। লাইসেন্স আছে কিনা সে বিষয়টি দেখার পাশাপাশি যারা লাইসেন্স নবায়ন করেননি যে সকল দোকান মালিকের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করব।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান