পীরগাছায় বৌভাতফেরত বাস পুকুরে, নিহত ৩, আহত ২০
দৈনিক বিজয় নিউজ পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের পীরগাছায় বৌভাতের দাওয়াত খেয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে পড়ে তিনজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে। গতকাল বুধবার রাত ১১টার দিকে পীরগাছা উপজেলার দেউতি জব্বারের দোকানসংলগ্ন পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের দুজন পুরুষ ও একজন নারী। পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, তিনজন মারা গেছেন। তাঁদের মধ্যে দুজন পুরুষ ও এক নারী। তাঁদের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বাস ও হতাহতদের উদ্ধারে কাজ করে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় বাসিন্দারা।
দৈনিক বিজয় নিউজ/ আতিকুর রহমান