বুড়িচংয়ে বাঁধন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ড.ইমরান আনসারী কে নাগরিক সংবর্ধনা

বুড়িচংয়ে বাঁধন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ড.ইমরান আনসারী কে নাগরিক সংবর্ধনা
ছবিঃ মোঃ আবদুল্লাহ

দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধিঃ

আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক ও স্টেইট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ ইমরান হোসাইন আনসারী পিএইচডি ডিগ্রি অর্জন করায় বাঁধন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ ১১ জুলাই (শুক্রবার) বুড়িচং উপজেলার ফকির বাজার স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ড. মোঃ সানোয়ার জাহান ভূঁইয়া, সচিব বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। বিশেষ অতিথি ছিলেন, বুড়িচং উপজেলা নিবার্হী অফিসার মোঃ তানভীর হোসেন, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক এডভোকেট আ হ ম তাইফুর রহমান, ফকির বাজার স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট ফারুক আহমেদ, অভিভাবক সদস্য মোঃ ওমর ফারুক ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন।

ফকির বাজার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ পিজিউল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যাপক ড. আব্দুল লতিফ, অধ্যাপক মোঃ মোশারফ হোসেন,সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ কামাল হোসেন, সিনিয়র প্রভাষক মোঃ আতাউর রহমান, বিএনপি বাকশীমূল ইউনিয়ন সাধারণ সম্পাদক এমদাদুল হক পলাশ, সংগঠনের প্রতিষ্ঠাতা কায়েদ আহমেদ চৌধুরী। অত্র সংগঠনের উপদেষ্টা মোঃ বিল্লাল হোসেন , সভাপতি মোঃ ইকবাল হোসেন চৌধুরী ও সহ-সভাপতি মোঃ আব্দুল ওহাব এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন , বাকশীমুল ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ইন্জিনিয়ার মোঃ আবুল বাসার,সাবেক ছাত্রনেতা ফারুক আহমদ,কাশেদুল হক চৌধুরী।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ