রমজানের প্রথম দিনেই পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) এর এতিমদের সাথে ইফতার

রমজানের প্রথম দিনেই পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) এর এতিমদের সাথে ইফতার
ছবি: মোঃ সালাউদ্দিন

দৈনিক বিজয় নিউজ খাগড়াছড়ি প্রতিনিধিঃ

পবিত্র মাহে রমজানের প্রথম দিনেই এতিম খানার শিক্ষার্থীদের সাথে ইফতার করলেন খাগড়াছড়ির মানবিক পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) । ১২ (মঙ্গলবার) মার্চ খাগড়াছড়ির সদরের পূর্ব ইসলামপুর দারুলউলুম আলিমুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানায়, এতিম শিক্ষার্থীদের জন্য ইফতারের আয়োজন করেন পুলিশ সুপার। খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) বলেন, পূর্বের মতই অত্র প্রতিষ্ঠানের প্রতি যথাসাধ্য সাহায্যে ও সহযোগিতা করা হবে। এসময় পুলিশ সুপার মাদ্রাসার সকল এতিম শিক্ষার্থীদের খোঁজ খবর নেন এবং তাদের সুবিধা অসুবিধা সম্পর্কে শুনেন। তিনি এতিম শিক্ষার্থীদের থাকার স্থান ও খাবারের পরিবেশ তদারকি করেন। পবিত্র রমজান মাসে অত্র মাদ্রাসার কমিটির সদস্য ও শিক্ষকদেরকে শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন এবং যেকোনো প্রয়োজনে পুলিশ সুপারের সাথে যোগাযোগ করার জন্য বলেন। পরবর্তীতে তিনি এতিম শিক্ষার্থীদের সাথে দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন এবং এতিম শিক্ষার্থীদের নিজ হাতে ইফতার বণ্টনের মাধ্যমে তাদের সাথে ইফতার করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ জসীম উদ্দিন(পিপিএম) , সদর থানার অফিসার ইনচার্জ মোঃ তানভীর হোসেন, মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক এবং এতিম শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ সালাউদ্দিন