কেশবপুরে বিএনপির জরুরি যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে
দৈনিক বিজয় নিউজ কেশবপুর যশোর প্রতিনিধিঃ
কেশবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির এক জরুরি যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ আগস্ট-২৫) সকালে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে কেশবপুর দলীয় কার্যালয়ে ওই জরুরি যৌথ সভা অনুষ্ঠিত হয়। জরুরী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ। অনুষ্ঠানে পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ পরেশ দেবনাথ